বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
রমজানের পবিত্রতা রক্ষায় সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের মানববন্ধন

রমজানের পবিত্রতা রক্ষায় সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের মানববন্ধন

রমজানের পবিত্রতা রক্ষা করা, দিনের বেলায় হোটেল রেস্তুরা বন্ধ, অশ্লিলতা বেহায়াপনা, সিনেমা হল বন্ধ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুম’আ কোর্ট পয়েন্টের সামনে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ, খেলাফতে রব্বানী বাংলাদেশ ও মুসলিম ঐক্য পরিষদের যৌথ উদ্যেগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আসলাম রহমানীর সভাপতিত্বে ও মাওলানা হোসাইন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী, মাওলানা ফরিদ আহমদ, শাহজাহান মিয়া, সৈয়দ সাজন, নেছার আলী, আব্দুল্লাহ আল আমিন, হাফিজ মাছুম আহমদ, আলমগীর আহমদ, মো. রফিকুল ইসলাম, মিরাজ আহমদ, সাঈদ আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রমজান মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত পবিত্র ও ইবাদতের মাস। এই মাসে অশ্লীলতা, বেহায়াপনা ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা অপরিহার্য। নেতৃবৃন্দ বলেন, রমজান মাসে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখি, নামাজ পড়ি ও অন্যান্য ইবাদত করি। কিন্তু এই পবিত্র মাসেও কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান অশ্লীলতা, বেহায়াপনা ও অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যায়, যা রমজানের পবিত্রতাকে নষ্ট করে। এগুলো বন্ধ করতে হবে। রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। অসাধু ব্যবসায়ীরা এই পবিত্র মাসেও মুনাফার লোভে দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সরকারের প্রতি জরুরি ভিত্তিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
মানববন্ধনে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ, খেলাফতে রব্বানী বাংলাদেশ ও মুসলিম ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সকলেই রমজানের পবিত্রতা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo