মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে বিএনপিপন্থী আইনজীবীরা গণজামিন করাচ্ছেন আ.লীগের নেতাকর্মীদের!

সিলেটে বিএনপিপন্থী আইনজীবীরা গণজামিন করাচ্ছেন আ.লীগের নেতাকর্মীদের!

নিউজ মিরর ডেস্ক
গত দেড় দশক ক্ষমতা আকড়ে রাখা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট উপাধি দেয় বিএনপি। বৈষম্য বিরোধী আন্দোলনে সরকারের পতন ঘটায় দেশ আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনেকে গ্রেফতার হচ্ছেন। গ্রেফতারকৃত সেসব নেতাকর্মীদের এতোদিন ‘তলে তলে‘ জামিন করাতে আদালতে লড়াই করছেন বিএনপির আইনজীবীরা। এবার অনেকটা প্রকাশ্যে কারান্তরীণ আওয়ামী লীগ নেতাকর্মীর পক্ষে উঠছেন আদালতে। আক্ষরিক অর্থে তারা দলকে পাস কাটিয়ে বাণিজ্যিক স্বার্থে আওয়ামী লীগ নেতাকর্মীর গণ জামিনের দায়িত্ব নিয়েছেন, এমন অভিযোগ নেতাকর্মীর।

গত বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালত থেকে মোগলাবাজার জিআর-২৭/২৪ মামলায় ৩ আসামির জামিন করান বিএনপির আইনজীবী অ্যাডভোকেট ফাহমি ও অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক রাজ্। জামিনপ্রাপ্তরা হলেন আওয়ামী লীগ নেতা দেলোয়ার, জাফরুল ও কামরুল। ওই মামলার বাদি মহানগর বিএনপির ২৭ নং ওয়ার্ডের সভাপতি নাজিম উদ্দিন।

কোনো ধরণের বিপত্তি ছাড়াই তারা জামিনে বেরিয়ে যান। অথচ জামিনের বিষয়ে যেখানে মহানগর আদালতের পিপি-এপিপিরা বিরোধীতা করার কথা, সেখানে তাদের নিস্ক্রিয়তা প্রশ্নবিদ্ধ করছে দলকে।

সুত্র জানায়, মহানগর বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশে বিএনপিপন্থী আইনজীবীরা আওয়ামী লীগ নেতাকর্মীর গণজামিনের ব্যবস্থা করেন। তারা দলের চেয়ে এখন মামলায় জামিন বাণিজ্য নিয়ে বেশি ব্যতিব্যস্ত। তারা নিজেরা জামিন করালে ওরা বিএনপির, আর অন্যরা করালে সেটি আওয়ামী লীগের হয়ে যায়।

মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।

সিলেট জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন বলেন, বিএনপি পন্থী আইনজীবীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিন করানোর বিষয়ে শুনেছি। আগামি পরশু আইন উপদেষ্টা সিলেটে আসবেন, এগুলো তুলে ধরা হবে।

এ বিষয়ে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আমি ঢাকায় রয়েছি। এই বিষয় সম্পর্কে কোনো কিছুই জানিনা।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo