মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
২’শ পরিবারের মাঝে আনোয়ার ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ

২’শ পরিবারের মাঝে আনোয়ার ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আনোয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সিলেটের দক্ষিণ সুরমা এলাকার ২৮নং ওয়ার্ডের হাজরাই, খাদিম, শাহপরান (রহ.) ও নগরীর দরগা গেইট এলাকায় ২ শতাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাউল ২৫ কেজি, তেল ২লিটার, খেজুর ১ কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ৫ কেজি, হলুদ, মরিচ, রসুন ১ কেজি, চানা ২ কেজি, আদা ৫০০ গ্রাম, মশুর ডাল ২ কেজি, রুহ আফজা ১ বোতল, চিনি ১ কেজি, দুধ ৫০০ গ্রাম, লবন ১ কেজি, চা পাতা কেজি, ভেশন পাউডার, গরম মশলা ইত্যাদি।
এসময় আনোয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ বলেন, আনোয়ার ফাউন্ডেশন ইউকে প্রতিষ্ঠার পর থেকেই দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা চাই, রমজানের প্রথম দিন থেকেই এসব মানুষ যেন স্বস্তিতে সেহরি ও ইফতার করতে পারে। তাই তাদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগম প্রবাসে থেকেও দেশের অসহায় মানুষের কথা ভুলে যাননি। নিজেদের উপার্জনের একটি বড় অংশ মানবতার কল্যাণে ব্যয় করছেন, যা সত্যিই প্রশংসনীয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ রমিজ উদ্দিন, মুহাম্মদ মুশাহিদ আলী সাংবাদিক এনামুর রহমান, পাঞ্জাখানা জামে মসজিদের ইমাম মাওলানা শিব্বির আহমদ, মোতাহের হোসেন, কাউসার আহমদ, মোহাম্মদ রজব আলী, আশিক মিয়া। এছাড়াও এলাকার বিশিষ্ট মুরব্বী, যুব সমাজ, সুশীল সমাজের গণ্যমাণ্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo