মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জকিগঞ্জে শেখ আয়েশা খাতুন বড়বাড়ী হিফজুল কুরআন একাডেমির নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

জকিগঞ্জে শেখ আয়েশা খাতুন বড়বাড়ী হিফজুল কুরআন একাডেমির নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

কুতবুল আউলিয়া হযরত শাহ ইয়াকুব বদরপুরী (র.)-এর কন্যা মহীয়সী নারী মরহুমা আয়েশা খাতুনের নামে সন্তান-সন্ততিদের মাধ্যমে জকিগঞ্জের মানিকপুর বড়বাড়িতে ২০২০ সাল থেকে শেখ আয়েশা খাতুন বড়বাড়ী হিফজুল কুরআন একাডেমি পরিচালিত হয়ে আসছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) একাডেমির ৫ম বর্ষপূর্তি উপলক্ষে হিফয সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান ও বাড়ির একাংশে স্থায়ী ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নর্থইস্ট মেডিকেল কলেজের সিনিয়র ম্যানেজার একাউন্টস এন্ড ফাইনান্স ও একাডেমি পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ এসএসএম সাঈদের সভাপতিত্বে ও একাডেমির প্রধান শিক্ষক হাফিজ রেদোয়ান আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত আল্লামা ঈমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলা ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হলিয়ারপাড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা মইনুল ইসলাম পারভেজ, ইছামতি কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, মাওলানা মো. আব্দুল বাসিত, ডা: তোফাজ্জল আলী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মুহিবুর রহমান, মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজী মোঃ আব্দুল করিম, বিশিষ্ট মুরব্বি মো. ময়নুল ইসলাম (মছলু)।
এছাড়াও উপস্থিত ছিলেন, ফুলতলির সুযোগ্য নাতি সুফিয়ান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা লোকমান আহমদ চৌধুরী সাদী ফুলতলী, মো. আব্দুল মুতলিব, রজাই মিয়া, কামাল আহমদ, বদরুল মিয়া, এনাম আহমদ প্রমুখ।
অনলাইনে যুক্ত ছিলেন একাডেমির প্রধান পৃষ্ঠপোষক অস্ট্রেলিয়া প্রবাসী ডাক্তার মো. মইন উদ্দিন সাহেব, সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোস্তফা শাহরিয়ার আলি, শাহ সালাউদ্দিন সুহেল, মো. তারেক রহমান, ইইউ প্রবাসী মুজতবা শাহরিয়ার আরিফ।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে একাডেমির শিক্ষার্থীরা হিফজ সমাপনীসহ বিভিন্ন বৃত্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে ধারাবাহিক সফলতা অর্জন করে চলেছেন। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo