বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলাম রিসোর্টে হামলার ঘটনায় যুবদল নেতা ফারাবি গ্রেফতার

সিলাম রিসোর্টে হামলার ঘটনায় যুবদল নেতা ফারাবি গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
দক্ষিণ সুরমার সিলাম রিজেন্ট পার্ক রিসোর্টে হামলার মামলার ২নং আসামী যুবদল নেতা আলাউদ্দিন ফারাবি (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সিলাম এলাকা থেকে তাকে আটক করে মোগলাবাজার থানা পুলিশ। ফারাবি মোগলাবাজার থানার সিলাম টিকরপাড়া গ্রামের ছুয়াব আলীর ছেলে। সে দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপি নেতা তাজরুল ইসলাম তাজুলের অনুসারী বলে জানা গেছে।

শুক্রবার এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, চলতি বছরের ১৯ জানুয়ারী দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্ক এন্ড রিসোর্টে হামলা চালায় স্থানীয় কিছু লোক। এসময় তারা রিসোর্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। রিসোর্টের বিভিন্ন কক্ষে অবস্থান করা ১২ তরুণ-তরুণীকে আটক করে তারা। পরে কাজী ডেকে এনে তাদের মধ্যে ৮ জনকে বিয়ে দেওয়া হয়।

এদিকে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গত ২৩ জানুয়ারী দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহকে প্রধান আসামি, ছাত্রদল নেতাসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ। এই মামলার ২নং আসামী আলাউদ্দিন ফারাবিকে বৃহস্পতিবার রাতে আটক করেছে পুলিশ। তিনি হচ্ছেন উক্ত মামলার আটককৃত একমাত্র আসামী। বাকীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ওসি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo