মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসিনা চৌধুরীর পিতৃবিয়োগ

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসিনা চৌধুরীর পিতৃবিয়োগ

নিউজ মিরর ডেস্ক
সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসিনা বেগম চৌধুরীর বাবা আব্দুল হান্নান চৌধুরী আর নেই। শুক্রবার দিবাগত (১ মার্চ) রাত ১টা ১০ মিনিটের সময় সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯২ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মহানগরের আম্বরখানা আবাসিক এলাকার ১০০ নং বাসার বাসিন্দা আব্দুল হান্নান চৌধুরী রোটারি ক্লাব অব সিলেটের সাবেক প্রেসিডেন্ট, সিলেট হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন পরিচালনা পরিষদ সদস্য, সিলেট ডায়াবেটিক সমিতির সম্মানিত সদস্য ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর প্রথম শ্রেণির কন্ট্রাক্টর ছিলেন।

শনিবার বাদ যোহর সিলেট শাহজালাল রাহ. দরগাহ মসজিদে জানাযার নামাজ শেষে মাজার সংলগ্ন কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন হয়।

সিলেট জেলা প্রেসক্লাবের শোক : সাবেক সভাপতি হাসিনা বেগম চৌধুরীর বাবা আব্দুল হান্নান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo