মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জগন্নাথপুরে দক্ষিণ চক তিলক শাহজালাল (রহ.) জামে মসজিদ এর শুভ উদ্বোধন

জগন্নাথপুরে দক্ষিণ চক তিলক শাহজালাল (রহ.) জামে মসজিদ এর শুভ উদ্বোধন

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নের দক্ষিণ চক তিলক গ্রামে দক্ষিণ চক তিলক শাহজালাল রহঃ জামে মসজিদ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (০১ মার্চ) দুপুরে দোয়া মাহফিলের মাধ্যমে মসজিদের যাত্রা শুরু হয়। দক্ষিণ চক তিলক শাহজালাল রহঃ জামে মসজিদ নির্মাণে অর্থায়ন করেন মরহুমা ছলিমুন্নেছা কবিরি ও মেহেরুন নেছা চৌধুরী’র পরিবার।

উদ্বোধনী উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বয়ান পেশ করেন ও দোয়া পরিচালনা করেন চরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আবু আইয়ুব আনসারী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আশেপাশে দুই কিলোমিটার মধ্যে মসজিদ নাই। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় তদবির করেও মসজিদ নির্মাণের প্রয়োজন অর্থ সংগ্রহ হয়নি। আল্লাহর মেহেরবানীতে মরহুমা ছলিমুন্নেছা কবিরি ও মেহেরুন নেছা চৌধুরী’র পরিবার এ মহতী কাজে এগিয়ে আসায় অবশেষে এলাকায় মসজিদ নির্মাণ সম্ভব হয়েছে। বক্তারা মরহুমা ছলিমুন্নেছা কবিরি ও মেহেরুন নেছা চৌধুরী’র পরিবারের মতো অন্যদেরও সমাজ কল্যাণমূলক ও মহতী কাজে এগিয়ে আসার আহবান জানান।

উদ্বোধনকালে মরহুমা ছলিমুন্নেছা কবিরি ও মেহেরুন নেছা চৌধুরী পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন ফজলুল হক কবিরী মেম্বার, মোঃ ফারুক কবিরী, শাকিল আহমদ, চক তিলক শাহজালাল রহঃ জামে মসজিদের মতুয়াল্লি নজরুল ইসলাম, ক্যাশিয়ার আমির উদ্দিনসহ এলাকাবাসী।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo