মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ডাকাত ঢুকার অপপ্রচার চালিয়ে প্রবাসীর বাড়িতে হামলা

ডাকাত ঢুকার অপপ্রচার চালিয়ে প্রবাসীর বাড়িতে হামলা

ওসমানীনগর প্রতিনিধি
ওসমানীনগরে গ্রামে ডাকাত ঢুকেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রতিপক্ষ প্রবাসীর বাড়িতে হামলার খবর পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের উত্তর কালনীরচর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হকের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। এসময় ৪ জন পুলিশ সদস্য মারধরের শিকার হয়ে আহত হন।

জানা যায়, উপজেলার সাদীপুর ইউনিয়নের কালনীরচর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম রাত ১১টার দিকে মাইকে ঘোষণা দেন গ্রামে ডাকাত ঢুকেছে। বিষয়টি জানাজানি হলে গ্রামের বাসিন্দা রুহেল মিয়া পুলিশের জরুরি সেবা নম্বার ৯৯৯ এ কল দিয়ে জানালে পুলিশের এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টীম বিষয়টি জানার জন্য কালনীরচর গ্রামের প্রবাসী আব্দুল হকের বাড়িতে যান। এরপর রাত ১টার দিকে পুলিশ সদস্যরা আব্দুল হকের বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসলে জুনাইদ বাহিনীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপর এলোপাতারি হামলা করে। এতে এসআই মুজিবুর রহমান সহ আরো ৩ জন পুলিশ সদস্য আহত হন।

খবর পেয়ে ওসমানীনগর থানার আরো একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় প্রবাসী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। কালনীরচর গ্রামের প্রবাসী আব্দুল হক ও জুনাইদ গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।

গ্রামের বাসিন্দা রুহেল মিয়া বলেন, রাতে জুনাইদ গংদের নেতৃত্বে প্রবাসী আব্দুল হকের বাড়িতে হামলা করা হয়। আমি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে আসার পর তারা হামলার শিকার হন।

জুনাইদ আহমদের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ওসমানীনগর থানার এসআই মুজিবুর রহমান বলেন, কালনীরচরে ডাকাত এসেছে বলে মসজিদের মাইকে ইমাম ঘোষণা দেন। আমরা বিষয়টি জানার জন্য গ্রামের লন্ডনি আব্দুল হক সাহেবের বাড়ি যাই। তখন আব্দুল হকের বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসামাত্রই একদল লোক আমাদের উপর এলাপাতারি হামলা করে মারধর করে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, পুলিশ সদস্য হামলা হয়েছে। মামলার বিষয়টি পরে জানানো হবে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo