বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সিলেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিউজ মিরর ডেস্ক
সিলেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ‘পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। দিনব্যাপী এ কর্মশালায় বিচার বিভাগ, সিলেট বিভাগের পুলিশ, প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, কর্মশালা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। তিনি বলেন, চলতি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। দাখিলের এক থেকে দেড় মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু হবে।

এ সময় তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে। যা আওয়ামী লীগ সরকার স্বাক্ষর করেছিল। সে চুক্তির আওতায় ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে।

তাজুল ইসলাম বলেন, চলতি মার্চ মাসেই কয়েকটি তদন্ত রিপোর্ট পাবো বলে আশা করছি। যদি আনুষ্ঠানিকভাবে তদন্ত রিপোর্ট পেয়ে যাই তাহলে এক বা দেড় মাসের মধ্যে বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। আমরা চাইব, কোনো রকম বিরতি ছাড়াই প্রতিদিন যাতে বিচারের কাজ চলে। তিনি বলেন, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ও ন্যায়বিচার নিশ্চিত রেখেই কিন্তু বিচারটি করতে হবে।

তাজুল ইসলাম বলেন, এ ট্রাইবুন্যালকে বিতর্কিত করার জন্য পরাজিত দোসরা নানাভাবে চেষ্টা করবে। এটা নানান প্রশ্ন তোলার চেষ্টা করবে। সেগুলো কাউন্টার করাই আমাদের দ্বিতীয় পর্বের চ্যালেঞ্জ। সর্বপরি আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে এটা ন্যায়বিচার নিশ্চিত করা ও অপরাধীদের শাস্তিটা নিশ্চিত করা।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo