বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে ফের ১ কোটি ১৩ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটে ফের ১ কোটি ১৩ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে ফের কোটি টাকার বেশী ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বিজিবি। ২ দিন শুক্রবার (২৭ ডিসেম্বর) ও শনিবার (২৮ ডিসেম্বর) সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করে বিজিবি।শনিবার এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবি সূত্রে জানা গেছে, বলা হয়, বিজিবি ৪৮ ব্যাটালিয়ন সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী বিছনাকান্দি, তামাবিল, শ্রীপুর, প্রতাপপুর, পান্থুমাই এবং কালাসাদেক বিওপির জওয়ানরা পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ চিনি, কমলা, সুপারি, মহিষ, শাড়ী, থান কাপড়, ওয়ান পিস জামার কাপড়, শীতের কম্বল, সাবান, মাই ফেয়ার ক্রিম, পারফিউম, চকলেট, বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্রা ট্রাক্টর ও পিকআপ জব্দ করেন। জব্দ মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লাখ ১ হাজার ৮৮০ টাকা বলে জানানো হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্য জব্দ করে বিজিবির জওয়ানরা। জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo