বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
অস্ত্র-মাদক কেলেঙ্কারি : সিলেট জেলা যুবদল নেতা ইমাদ বহিস্কার

অস্ত্র-মাদক কেলেঙ্কারি : সিলেট জেলা যুবদল নেতা ইমাদ বহিস্কার

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর বনকলাপাড়ায় যৌথবাহিনীর হাতে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ আটকের ২৪ দিন পর সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন আহমদ চৌধুরীকে বহিস্কার করেছে কেন্দ্র। ২ মার্চ রোববার কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কার করা হয়।

অস্ত্র ও মাদক কেলেঙ্কারির ঘটনায় আটকের ২৪ দিন পর বিতর্কিত ঐ যুবদল নেতাকে বহিস্কার করলো কেন্দ্র।

এর আগে গত ৫ ফেব্রুয়ারী রাতে নগরীর সুবিদবাজার থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে যুবদল নেতা ইমাদসহ ৪ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- নগরীর বনকলাপাড়ার বাসিন্দা মৃত আব্দুল মুক্তাদির বুলবুল আহমদের ছেলে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন আহমেদ (৩৮), বাদামবাগিচা এলাকার আমিন মিয়ার ছেলে মুজিবুর রহমান সনি (২৭), শাহপরান মিরাপাড়া এলাকার মৃত সিকান্দর আলীর ছেলে মাহমুদ আলী (৪৪) ও ফেঞ্চুগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের মৃত নেদারুল ইসলামের ছেলে রিপন (৪৬)।

 

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo