শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
এতিম-সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব : বিভাগীয় কমিশনার

এতিম-সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব : বিভাগীয় কমিশনার

সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, এতিম সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাদের সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য সরকার কাজ করছে। এজন্যে তাদের শিক্ষাসহ বিভিন্ন অধিকার প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন কর্মসূচি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন করছে। তিনি ২ মার্চ রোববার মাহে রমজানের প্রথম দিন নগরীর রায়নগরস্থ সরকারি শিশু পরিবার (বালিকা) এর বাসিন্দা এতিমদের সাথে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে ও শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মুনতাকা চৌধুরীর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, রাজস্ব শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির, সিলেটের এনডিসি মোঃ ওমর সানী আকন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক, সহকারী পরিচালক নাজিম উদ্দিন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এসএম মুক্তার হোসেন, ওসমানী হাসপাতাল সমাজসেবা অফিসার জাহানারা বেগম, সিনিয়র সাংবাদিক ও সিলেট বধির সংঘের সভাপতি এম আহমদ আলী। দোয়া পরিচালনা করেন শিশু পরিবারের ধর্মীয় শিক্ষক মাওলানা আতাউর রহমান।-প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo