বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
সিলেটে এবার হকারদের বিরুদ্ধে পুলিশের মামলা

সিলেটে এবার হকারদের বিরুদ্ধে পুলিশের মামলা

ফাইল ছবি।

নিউজ মিরর ডেস্ক
সিলেটের জিন্দাবাজারে হকার কর্তৃক পুলিশের উপর হামলার ঘটনায় ৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। নগরীর বন্দরবাজার পুলিশ ফাড়ির (এএসআই) ইলিয়াসুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এই মামলা দায়ের করেন। মামলা নং-৪/২৫।

মামলায় আসামীরা হলেন, দক্ষিন সুরমা থানার বরইকান্দি ১০নং রোডের হোসপন আলীর ছেলে বন্দরবাজারের হকার নাহিদ (২৩), বন্দরবাজার হকার লিটন (৩০) বন্দরবাজার হকার স্বপন (২৫) সহ অজ্ঞাত ৫০ জন।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারী রাত ৮ ঘটিকার সময় হকার এবং সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবের মধ্যে গন্ডগোল সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ সঙ্গীয় ফোর্সসহ জিন্দাবাজার পয়েন্টে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা করেন। এসময় এজাহারে উল্ল্যেখিত নাহিদ, লিটন, স্বপনসহ অজ্ঞাত অজ্ঞাতনামা আসামীরা রাস্তা ছেড়ে না দিয়ে রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলা ও জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এসময় বাদী তাদেরকে এসব কাজ থেকে বিরত থাকার অনুরোধ করলে ১ ২ ও ৩নং আসামী আচমকা পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান করে এবং বাদীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালিসহ অসৌজন্যমূলক কথা বলতে থাকে।

নাহিদ, লিটন, স্বপন আসামী উপস্থিত অন্যান্য হকারদেরকে উত্তেজিত করে এবং একপর্যায়ে নাহিদ, লিটন, স্বপন উত্তেজিত হয়ে বাদীর সাথে উশৃঙ্খল মারমুখি আচরণসহ বাদীকে ধাক্কা দেয়। এক পর্যায়ে আসামীরা বাদীসহ অন্যান্য পুলিশ সদস্যদেরকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে জখম ও ভয়ভীতি প্রদর্শন করে।

পুলিশ ঘটনাস্থলে স্থাপনকৃত সিসি টিভি ফুটেজ পর্যালোচনা পূর্বক আসামীদের নাম ঠিকানা সংগ্রহ সহ গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশ তার সঙ্গীয় ফোর্স সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে থানায় এসে মামলা দায়ের করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo