মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বালাগঞ্জকে মাদকমুক্ত উপজেলা ঘোষণার লক্ষ্যে সভা

বালাগঞ্জকে মাদকমুক্ত উপজেলা ঘোষণার লক্ষ্যে সভা

বালাগঞ্জ প্রতিনিধি
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ বলেছেন, বালাগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত উপজেলা ঘোষণার লক্ষে দীর্ঘদিন ধরে কাজ চলছে। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে হবে। তারপূর্বে আমাদেরকে কর্ম পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে।

তিনি মঙ্গলবার বালাগঞ্জ উপজেলা হলরুমে বালাগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করণের কর্মপরিকল্পনা বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশিদ, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সিলেট বিভাগীয় কার্যালয় পরিদর্শক এমদাদ উল্ল্যা, বালাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুজ্জামান, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, বোয়ালজুড় ইউপি প্যানেল চেয়ারম্যান তজমুল হোসেন জনি, পশ্চিম গৌরীপুর প্যানেল চেয়ারম্যান আমিনুর ইসলাম মধু, উপজেলা সমাজসেবা কর্মকতা জুয়েল আহমদ, আনসার ভিডিপি কর্মকর্তা হারুন রশিদ, পল¬ী উন্নয়ন কর্মকর্তা হামিম রানা, শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভুইয়া, তথ্য সেবা কর্মকর্তা সুর্বনা দাশ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আফরোজা আতিক, মাদক বিরোধী কার্যক্রমে সংশ্লিষ্ট এনজিও নিরাপদ এর সভাপতি শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আমির আলী, সাংবাদিক হেলাল আহমদ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo