বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপ‌জেলার গো‌বিন্দগঞ্জ নতুনবাজার, ট্রা‌ফিক প‌য়েন্টে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি করে বিক্রি ও অবৈধভাবে মজুতদারি রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়িদের কাছ থেকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এবং ছাতক আর্মি ক্যাম্পের মেজর জা‌বিরের নেতৃ‌ত্বে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে একদল সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

আবদুল কদ্দুছ সুপার শপে ১ লাখ টাকা, ফখরুলের দোকানে ৫০ হাজার ও আল আমিন ষ্টোরে ৫০ হাজার টাকাসহ ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় মুল্য তালিকা না রাখাসহ মোরগ, ডিম ও তৈল ব্যবসায় অনিয়মের অভিযোগে ৩ জনকে আটক করে সেনা ক্যাম্পে নেওয়া হয়। আটককৃতরা হলেন গোবিন্দগঞ্জ বাজারের উসমান স্টোরের মালিক উসমানী আলী (৪০), ওয়ালিদ এন্টারপ্রাইজের ম্যানেজার আখতার হুসেন (৩৫) ও মা-বাবা পোল্ট্রি দোকানের মালিক আলী আহমদ (৪৫)।

বিকালে আটকৃতদের ইউএনওর কার্যালে হস্তান্তর করলে ৩০ হাজার করে দুজনকে ৬০ হাজার টাকা ও তৈল সিন্ডিকেটের দায়ে একজনকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে আবদুল কদ্দুছের দোকানে অতিরিক্ত পণ্য ৩ কার্যদিবসের মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম জ‌রিমানার বিষয়টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ রাখতে ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo