মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ শুরু

সিলেটে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ শুরু

নিউজ মিরর ডেস্ক
সিলেট মহানগরীসহ বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গাছে লোহার পেরেকে সাইনবোর্ডসহ নানা ধরনের প্রচারসামগ্রী ঝুলিয়ে রাখা হয়েছে। নির্দ্বিধায় মানুষ পেরেক মেরে গাছ মারছে। এইসব গাছ সুরক্ষায় পেরেক অপসারণ করা হচ্ছে। মঙ্গলবার (৪ মার্চ) গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সিলেট বন বিভাগের আয়োজনে সিলেট জেলা প্রশাসনের সহযোগীতায় জেলা প্রশাসক কার্যালয় এলাকায় গাছ থেকে পেরেক অপসারণের মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচি শুরু হয়।

সিলেট জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় ডিসি শের মাহবুব মুরাদ বলেন, এই কর্মসূচির মাধ্যমে যেসব জায়গায় গাছে পেরেক লাগানো হয়েছে সেই গাছগুলো রক্ষা পাবে ও মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধি পাবে। একই সঙ্গে গাছ সুরক্ষায় পেরেক না লাগানোর জন্য সকলকে আহবান করছি।

বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির সকল শ্রেণির নাগরিককে সচেতন করতে এ কর্মসূচি এক মাসব্যাপী চলবে বলে জানিয়েছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo