শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটে মসজিদে তারাবির নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

সিলেটে মসজিদে তারাবির নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

নিউজ মিরর ডেস্ক
সিলেটে মসজিদে নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) রাতে পশ্চিম তেররতন মুসলিম শাহ (রহ.) জামিয়া মসজিদে তারাবির নামাজের সময় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মুরশেদ মিয়া (৬৫) সিলেট নগরীর পশ্চিম তেররতন এলাকার একটি কলোনীতে ভাড়া থাকতেন ও তার নিজের বাড়ি চট্টগ্রামে।

প্রত্যক্ষদর্শী জানান, নগরীর পশ্চিম তেররতন মুসলিম শাহ (রহ.) জামিয়া মসজিদে সোমবার এশার জামাত শেষে তারাবির নামাজের প্রথম রাকাতেই মুরশেদ মিয়া (৬৫) মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে তাকে অন্য মুসল্লিরা সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পশ্চিম তেররতন এলাকার বাসিন্দা সামাদ খান বলেন, তারাবির নামাজের প্রথম রাকাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লে মসজিদের অন্য মুসল্লিদের সহযোগীতায় তার আত্মীয় স্বজনরা হাসপাতালে যায়। সেখানে দায়িত্বর চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার স্বজনরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে রাওয়ানা দেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo