বুধবার, ১৫ Jul ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
শাহপরাণে দফায় দফায় সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

শাহপরাণে দফায় দফায় সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

নিউজ মিরর ডেস্ক
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার দাসপাড়া শাহজালাল বাজারে কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত ও ৩টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

বুধবার (৫ মার্চ) সাড়ে পাঁচটা থেকে রাত ৮টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ গ্রামের কয়েকশ মানুষ জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছেন। এ প্রতিবেদন খেলা পর্যন্ত (রাত ৯টা) থেমে থেমে সংর্ঘষ চলছে।

৪নং খাদিমপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ ঘটনাস্থলে গেলে চকগ্রামের লোকজন তাকে গালিগালাজ করে।

জানা গেছে, আধিপত্যকে কেন্দ্র করে ইফতার আগ মুর্হুতে দাসপাড়া, বংশীধর, বালুটিকর ও চকগ্রাম, হারোপাড়ার এই দুই পক্ষের মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা সংঘর্ঘে জড়িয়ে পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বেশ কয়েকটা গ্রামের মানুষ এই সংর্ঘষে জড়িয়ে পড়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করছে। সংর্ঘষের কারণসহ বিস্তারিত এখনই জানা যায়নি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo