সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের উদ্যোগে রমজানের উপহার বিতরণ

সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের উদ্যোগে রমজানের উপহার বিতরণ

সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে এলাকার দরিদ্রদের মধ্যে উপহার বিতরণ অনুষ্ঠান গত ৪ মার্চ মঙ্গলবার দুপুরে সৈয়দপুর বাজার ব্যবসায়ী সমিতির অফিস রুমে অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের সভাপতি সৈয়দ জিল্লুল হক এর সভাপতিত্বে ও মুফতি সৈয়দ শামীম আহমদের পরিচালনায় উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাওলানা সৈয়দ সানাওয়ার আলী, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, হাফিজ মাওলানা সৈয়দ ওজায়েরুল হক মমনু, মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, মাগুরা ক্রিকেট ক্লাবের সাবেক সভাপতি ব্যবসায়ী সৈয়দ হিলাল আহমদ, আলোকিত সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও ইতালি প্রবাসী সৈয়দ হাফিজ উদ্দিন, মুফতি সৈয়দ আব্দুর রহমান, আলোকিত সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মাওলানা সৈয়দ আবিদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র রমজান উপলক্ষে এলাকার দরিদ্রদের মধ্যে উপহার বিতরণ করেন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের সভাপতি সৈয়দ জিল্লুল হক সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের অমূল্য সম্পদ। তারা সুদূর প্রবাসে থেকে নাড়ীর টানে সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডন এর মাধ্যমে দেশ, জাতি ও মানুষের কল্যাণমূলক কাজের মাধ্যমে ভূমিকা রাখছেন। দেশের যে কোন দুর্যোগে সমিতির মাধ্যমে প্রবাসী নেতৃবৃন্দ সহযোগিতা নিয়ে হতদরিদ্র জনগোষ্ঠির পাশে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে উপহার বিতরণ করা একটি মহতী ও প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের মত অন্যান্য সামাজিক সংগঠন ও বৃত্তিবানদের মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।-সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo