শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
শাহপরাণে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের তদন্ত কমিটি

শাহপরাণে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের তদন্ত কমিটি

নিউজ মিরর ডেস্ক
সিলেটের শাহপরাণ এলাকার দাসপাড়ায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৫ মার্চ) সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচ গ্রামের কয়েকশ মানুষ জড়িয়ে পড়েন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এ ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বুধবার রাতেই সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়ায় আজ সংঘটিত সংঘর্ষের ঘটনা তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করে এ ঘটনার মুল কারন উদঘাটন এবং সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কেউ জড়িত কিনা তা খুঁজে বের করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিবকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো। তদন্ত কমিটির সদস্যরা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন। তদন্তে দোষী প্রমানিতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, আধিপত্যকে কেন্দ্র করে ইফতার আগ মুর্হুতে দাসপাড়া, বংশীধর, বালুটিকর ও চকগ্রাম, হালুপাড়ার এই দুই পক্ষের মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা সংঘর্ঘে জড়িয়ে পড়েন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo