সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
রোজায় সাড়ে ৪ ঘণ্টা বন্ধ সিএনজি ফিলিং স্টেশন

রোজায় সাড়ে ৪ ঘণ্টা বন্ধ সিএনজি ফিলিং স্টেশন

নিউজ মিরর ডেস্ক
বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা পূরণে রমজান মাসে ঢাকা মহানগরীর সিএনজি স্টেশনগুলো সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকবে। বুধবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, রমজান মাসে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার জন্য পেট্রোবাংলাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ হতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বছর রমজানে স্টেশনগুলো বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল।গত বছরের ৬ এপ্রিল পর্যন্ত এ নিয়মে বন্ধ ছিল সিএনজি স্টেশন। এরপর সেটি আগের মতো সন্ধ্যা ৬টা থেকে ১১টা পর্যন্ত রাখা হতো। চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধের সময় দুই ঘণ্টা কমিয়ে আনা হয়। অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ ছিল।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo