শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী
সিলেটের ইবনে সিনা হাসপাতালে চাকরী দিতে এসে প্রতারক আটক

সিলেটের ইবনে সিনা হাসপাতালে চাকরী দিতে এসে প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক
সিলেট লিমিটেড এর নামে চাকরীর বিজ্ঞপ্তি দিতে দীর্ঘ দিন থেকে প্রতারণা করে আসছে একটি চক্র। বৃহস্পতিবার এক প্রতারকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতারক রুবেল মিয়া (২১), সে সুনামগঞ্জ জেলার ছাতক থানার নোয়রা ইসলামপুর গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে।

সে দীর্ঘ দিন থেকে বিভিন্নজনকে ইবনে সিনা হাসপাতালে চাকুরী দেয়ার নাম করে টাকা হাতিয়ে নিয়েছে। তারই ধারাবাহিকতায় ৬ মার্চ সিলেট জালালাবাদ থানার খৈয়ারচর গ্রামের মুশাহিদ আলীর ছেলে সুমন আহমদ শিমুল (২১) কে তেমুখী থেকে চাকুরী বাবদ টাকা লেনদেনের জন্য ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসে। প্রাতরক চক্রের বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসলে তাদেরকে ধরতে হাসপাতালের লোকজন ওৎপেতে থাকে।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের কাস্টমার কেয়ার ম্যানেজার ও অন্যান্য স্টাফদের সহযোগিতায় প্রতারক রুবেল মিয়া (২১) আটক করে। পরে সুবহানীঘাট পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

আটকরে বিষয়টি নিশ্চিত করেছেন ইবনে সিনা হাসপাতাল সিলেট, লিমিটেডের সিকিউরিটি এন্ড ফায়ার অফিসার ইনচার্জ মো. মুতচ্ছির হোসাইন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo