মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
শাহপরানে মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় সিলেট সদর দলিল লেখক সমিতির নিন্দা ও প্রতিবাদ

শাহপরানে মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় সিলেট সদর দলিল লেখক সমিতির নিন্দা ও প্রতিবাদ

সিলেট মহানগরের শাহপরাণ (রহ.) থানার দাসপাড়া শাহজালাল বাজারে গত ৫ মার্চ রাতে সিলেট সদর দলিল লেখক সমিতির সহ-সাধারণ সম্পাদক কামরান আহমদ তালুকদারের পালসার-১৫০ সিসি, সিলেট মেট্রো-ল ১২২৩৭৮ মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট সদর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৬ মার্চ) এক বিবৃতিতে সিলেট সদর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ বলেন, শাহপরাণ (রহ.) থানার দাসপাড়া শাহজালাল বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের সময় নিরিহ পথচারী সিলেট সদর দলিল লেখক সমিতির সহ-সাধারণ সম্পাদক কামরান আহমদ তালুকদারের মোটর সাইকেলে অগ্নিসংযোগকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় সিলেটের সচেতন নাগরিকদের নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।

বিবৃতিতে নিন্দা জ্ঞাপনকারী নেতৃবৃন্দ হলেন- সিলেট সদর দলিল লেখক সমিতির সভাপতি শেখ লোকমান মিয়া, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সহ-সভাপতি মো. সামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল আহমদ ইমন, কোষাধ্যক্ষ শ্রী দিপেশ চন্দ্র পাল, প্রচার সম্পাদক মো. মাহবুবুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল আহাদ, দপ্তর সম্পাদক মো. খালেদ হোসেন, সদস্য মো. কামাল আলী গাজী, সুমন রাজা, মো. মিজানুর রহমান ও অমৃত কুমার ঘোষ।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo