বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
সিলেটে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ : মানববন্ধন ও বিক্ষোভ

সিলেটে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ : মানববন্ধন ও বিক্ষোভ

নিউজ মিরর ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার গ্রুপে সহপাঠীর এক মেসেজে হা হা রিয়েক্টকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল থেকে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও পরে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার সাথে যারা জড়িতদের কলেজ থেকে বহিষ্কারের দাবি জানান তারা। একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

শিক্ষার্থীরা জানান, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের এক মেসেঞ্জার গ্রুপে রোজায় ক্লাস করা বা না করার বিষয়ে এক মেসেজে হা হা রিয়েক্ট দেন গ্রুপের অন্যান্য সদস্যরা। এর রেশ ধরে গত ৪ মার্চ রাতে দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার একটি মেসের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ তার দলবল নিয়ে একই ডিপার্টমেন্টের সারোয়ার মিয়াসহ বেশ কয়েকজনকে মারধর করেন। শিক্ষার্থীদের অভিযোগ অভিযুক্ত ইসমাইল হোসেন শুভ ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলে নিজে দাবি করেন। এ ঘটনার সাথে যারা জড়িত ইসমাইলসহ অন্যান্যদের বহিষ্কার করার দাবি জানান তারা।

এ বিষয়ে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন জানান, শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি। যেহেতু ঘটনাটি ক্যাম্পাসের বাহিরে আমরা তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি। এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। অভিযোগ পেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo