মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে সেনাবাহিনীর উদ্যোগে পোশাক, শিশুখাদ্য বিতরণ

সিলেটে সেনাবাহিনীর উদ্যোগে পোশাক, শিশুখাদ্য বিতরণ

নিউজ মিরর ডেস্ক
সিলেটে সেনাবাহিনীর উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে শীতের কম্বল সহ শিশু বয়স্কদের জন্য বিভিন্ন প্রকার পোশাক ও ছোট শিশুদের জন্য গুড়ো দুধের প্যাকেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প ২৭ বীর ইউনিটের তত্ত্বাবধানে কানাইঘাট উপজেলার ৬ নং সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত নিজ চাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই পন্য সামগ্রি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ইনফেনট্রি রেজিমেন্ট (২৭ বীর ইউনিট) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুজল কুমার কুন্ডু (পিএসসি) উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও বস্ত্রসামগ্রী বিতরণ করেন।

এ সময় কম্বল, বস্ত্রসামগ্রী বিতরণে সেনাবাহিনীর ২৭ বীর ইউনিটের সেনা কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন ৬ নং কানাইঘাট সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউ/পি সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন ও ২ নং ওয়ার্ডের ইউ/পি সদস্য মো বদিরুল আমিন সহ অন্যান্যরা।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo