সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
মৌলভীবাজারে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

মৌলভীবাজারে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

নিউজ মিরর ডেস্ক
মৌলভীবাজার কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৫ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরদিন বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- কুখ্যাত মাদক ব্যবসায়ী হবিব, রাহেল মিয়া, রশিদ আহমদ লিটন ও সোহেল আহমদ।

থানা সূত্রে জানা যায়, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলামের নির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই আমির হোসেন আমু, হাবিবুর রহমান, সুজন তালুকদার ও এএসআই আরিফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১৮০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

কুলাউড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo