সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটের সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় কাপড়ের চালান জব্দ

সিলেটের সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় কাপড়ের চালান জব্দ

নিউজ মিরর ডেস্ক
ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে চোরাচালান চক্র। বৃহস্পতিবার সুনামগঞ্জের তাহিরপুরে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় কসমেটিক্সের চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন তাহিরপুরের চারাগাঁও সীমান্তে ওই চালান জব্দ করা হয়।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, ব্যাটালিয়নের তাহিরপুরের চারাগাঁও বিওপির বিজিবি টহল দল বৃহস্পতিবার ভোররাতে এক অভিযানে জঙ্গলবাড়ি সীমান্ত এলাকা থেকে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা কাপড় ও কসমেটিক্সের চালান জব্দ করে। জব্দকৃত ভারতীয় কাপড়ের মধ্যে রয়েছে- ৫ হাজার ১২৭টি শার্ট পিস, ১৫৬ মিটার প্যান্টের কাপড়, ১ হাজার ২৯৬ মিটার ব্লেজারের কাপড়, ২০ হাজার ৪৩০ মিটার পাঞ্জাবির কাপড়, ৯ হাজার পিস স্কিন সানরাইজ ক্রিম। জব্দকৃত এসব মালামালের মূল্য ১ কোটি ৯২ হাজার ৫০০ টাকা।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo