বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
সিলেটে পৃথক অভিযানে ৪ চোরাকারবারী গ্রেফতার

সিলেটে পৃথক অভিযানে ৪ চোরাকারবারী গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীতে পৃথক অভিযানে ৪ চোরাকারবারী গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ভারতীয় মাল্টাসহ চোরাই পণ্য ও ইয়াবা জব্দ করা হয়। বৃহস্পতিবার পৃথক অভিযানে তাদের আটক করা হয়।শুক্রবার এর সত্যতা নিশ্চি করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসএমপি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে মোগলাবাজার থানার শ্রীরামপুর পয়েন্টেস্থ প্যারাইরচকগামী রাস্তায় অভিযান চালানো হয়। এসময় একটি ট্রাক আটক করে তল্লাশী চালিয়ে ৩ হাজার ৫শ কেজি ভারতীয় মালটা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা। এসময় ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, বগুড়া জেলার শেরপুর থানার মনিকচাপড় গ্রামের মো. গোলাম রব্বানির ছেলে আমিনুল ইসলাম এবং শিনপাড়া গ্রামের মো. নুর ইসলামের ছেলে মো. ইনসান আলী।

এদিকে, বুধবার দিবাগত রাত ১০টার দিকে জালালাবাদ থানার ২নং হাটখোলা ইউপি এর অন্তর্গত উমাইরগাঁও এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় একটি সিএনজি অটোরিকশা আটক করে তল্লাশী চালিয়ে ৬৮ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, জালালাবাদ থানার কুমারগাঁও এলাকার আব্দুল করিমের ছেলে আব্দুল কাদের ও একই থানার বাটারগুল এলাকার মো. আব্দুল মন্নানের ছেলে ছয়ফুল ইসলাম। এসময় তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo