মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির দোয়া ও ইফতার

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির দোয়া ও ইফতার

নিউজ মিরর ডেস্ক
সিলেটের অগণিত সরকারী-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা, ব্যাংকসহ নানা প্রতিষ্ঠানে বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের সংগঠন সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ মার্চ) নগরীর কুমারপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইসচ্যান্সেলর এবং সমিতির সাবেক প্রধান উপদেষ্টা মরহুম ড. মো. শহীদ উল্লাহ তালুকদারের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম।

সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. মহসিন ভূইঁয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইফতার আয়োজন কমিটির আহবায়ক শাহ মো. ফজলে আজীম পাটোয়ারি।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমিতির প্রধান উপদেষ্টা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. এস.এম. সাইফুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন, প্রফেসর ড. মোহাম্মদ আতিকুজ্জামান, সমিতির উপদেষ্টা ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মোহম্মদ আবু জাফর বেপারী, কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম, ফেনী জেলার সোনাগাজী উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুল কাদের মোজাহিদ, ডা: সায়াদ মিয়া, জাকির হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী আবদুল হক মিয়াজী, যগ্ম সাধারণ সম্পাদক সেলিম মজুমদার, অর্থ সম্পাদক প্রকৌশলী আবু্ল হাসনাত, সহ অর্থ সম্পাদক শামসুল হক, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মুন্সী, সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম ভূঁইয়া, প্রচার সম্পাদক লোকমান হোসেন গাজী, সমাজ কল্যাণ সম্পাদক তাজু্ল ইসলাম সরকার, শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মিছবাহ উদ্দিন রনি, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক রবিউল হোসেন টিটু, সমিতির আজীবন সদস্যসহ প্রায় পাঁচশত জন।

ড. মো. শহীদ উল্লাহ তালুকদারের রুহের মাগফেরাত কামনাসহ মুসলিম জাতির কল্যাণ চেয়ে মোনাজাত পরিচালনা করেন কালেক্টর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. শাহ আলম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ফরহাদ হোসেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo