সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিরিয়ায় আসাদপন্থী ১৬২ বিদ্রোহীর ‘মৃত্যুদণ্ড কার্যকর’

সিরিয়ায় আসাদপন্থী ১৬২ বিদ্রোহীর ‘মৃত্যুদণ্ড কার্যকর’

নিউজ মিরর ডেস্ক 

সিরিয়ার উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদের সমর্থনকারী আলাউই বিদ্রোহীদের সাথে দেশটির নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের পর আসাদপন্থী অন্তত ১৬২ জনের ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করেছে দেশটির সরকার।

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা শুক্রবার আসাদপন্থী আলাউই বিদ্রোহীদের অস্ত্র সমর্পণ করার আহ্বান জানিয়েছেন। আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুমকি দিয়েছেন তিনি।

সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি পর্যবেক্ষকের মতে, শুক্রবার সিরিয়ার নিরাপত্তা বাহিনী ১৬২ জন আলাউই বিদ্রোহীকে ‘মৃত্যুদণ্ড’ দিয়েছে। এর আগের দিন আসাদের প্রতি অনুগত বন্দুকধারী দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর আকস্মিক আক্রমণ চালায়। এরপর আলাউই বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরীয় বাহিনী।

সিরিয়ার প্রেসিডেন্ট টেলিগ্রামে সম্প্রচারিত এক ভাষণে সতর্ক করে বলেন, ‘আপনারা সকল সিরীয়দের ওপর আক্রমণ করেছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সময় এসেছে। আর আপনারা এটি প্রতিরোধ করতে পারবেন না। দেরি না করে অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন।’

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির পশ্চিম উপকূলে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এই সপ্তাহের শুরুতে এই অঞ্চলে আরো কয়েকটি প্রাণঘাতি সংঘাতের ঘটনা ঘটেছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo