শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সিলেটের মুশফিকুল আনসারী

মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সিলেটের মুশফিকুল আনসারী

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সচিব পদমর্যাদার) এম মুশফিকুল ফজল আনসারীকে মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুশফিকুল ফজল আনসারী সিলেটের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

গত ৯ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হকের সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে অফিস আদেশ প্রকাশ করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মুশফিকুল ফজল আনসারীকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে বাংলাদেশ দূতাবাস মেক্সিকো সিটেতে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিকে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে পদায়নের লক্ষ্যে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo