সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বঙ্গবীর ওসমানীকে ‘স্বাধীনতা পদক’-এ মনোনীত করায় বঙ্গবীর ওসমানী ফাউন্ডেশন ও বঙ্গবীর ওসমানী গবেষণা ইন্সটিটিউটের অভিনন্দন

বঙ্গবীর ওসমানীকে ‘স্বাধীনতা পদক’-এ মনোনীত করায় বঙ্গবীর ওসমানী ফাউন্ডেশন ও বঙ্গবীর ওসমানী গবেষণা ইন্সটিটিউটের অভিনন্দন

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণী ওসমানীকে মরণোত্তর ‘স্বাধীনতা পদক’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করায় বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের প্রতি অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছেন বঙ্গবীর ওসমানী ফাউন্ডেশন ও বঙ্গবীর ওসমানী গবেষণা ইন্সটিটিউট।

শনিবার (৮ মার্চ) এক বার্তায় এ অভিনন্দন জানান বঙ্গবীর ওসমানী ফাউন্ডেশন ও বঙ্গবীর ওসমানী গবেষণা ইন্সটিটিউট এর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান। তিনি বলেন, বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ অর্জন হলো মহান স্বাধীনতা। আমাদের অহংকার ও গৌরবের এ স্বাধীনতাযুদ্ধে মুক্তিবাহিনীর কমান্ডার-ইন-চীফ হিসেবে ১১টি সেক্টরে সফলভাবে যুদ্ধ পরিচালনা করেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানী। মহান স্বাধীনতার ৫৪ বছর পরে হলেও তাঁকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সরকারের এ ঐতিহাসিক সিদ্ধান্তকে সমগ্র জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। -বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo