সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
হবিগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় এক জনের কারাদন্ড

হবিগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় এক জনের কারাদন্ড

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে কোচিংয়ে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আব্দুল মান্নান (২১) নামে একজনকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত আব্দুল মান্নান উপজেলার মিরাশি গ্রামের আব্দুস সালামের ছেলে। পুলিশ জানায়, উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী কোচিংয়ে যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত ও স্পর্শের চেষ্টা করে মান্নান।

এসময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক স্বপন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। এসময় উত্ত্যক্তের কথা স্বীকার করলে মান্নানকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ৬ মাসের দন্ডাদেশ দেওয়ার পর তাকে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।

এসব বিষয়ে প্রশাসন সমসময় কঠোর অবস্থানে রয়েছে। স্কুল-কলেজসহ যেসব পয়েন্টে উত্ত্যক্ত করার আশঙ্কা রয়েছে, ওইসব স্থানে প্রশাসনের লোকজন দায়িত্ব পালন করে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে তা গুরুত্ব সহকারে দেখা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo