মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে পুলিশের উপর হামলাকারি হকার শরীফ গ্রেফতার

সিলেটে পুলিশের উপর হামলাকারি হকার শরীফ গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
নগরীর জিন্দাবাজারে পুলিশের উপর হামলার ঘটনায় হামলাকারি হকারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. শরীফ আহমদ (২৭) সুনামগঞ্জ জেলার নোয়াগাঁও (নয়াগাঁও) গ্রামের আরজোক আলীর ছেলে। বর্তমানে নগরীর আখালিয়ার সুরমা আবাসিক এলাকায় বসবাসরত। তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (৮ মার্চ) রাত ৯টার দিকে বন্দরবাজার সুরমা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি নগরীর জিন্দাবাজারে সড়ক অবরোধ করেন হকাররা। যুবদল নেতা কর্তৃক চাঁদা না দেয়ায় হকারকে উঠিয়ে নেয়ার অভিযোগ এনে তাদের মুক্তি ও চাঁদাবাজী বন্ধের দাবিতে আন্দোলনে নামেন তারা। রাত ৯টা থেকে ১০ টা নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্টে অর্ধশতাধিক হকার সড়ক অবরোধ করে রাখেন। আন্দোলনরত হকারদের অভিযোগ ছিলো যুবদল নেতা মাধব তাদের কাছে চাঁদা দাবি করে আসছেন। এই আন্দোলন চলাকালে কর্তব্যরত পুলিশের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo