সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটের আদালতে আওয়ামী লীগের ২২ নেতাকর্মীর আত্মসমর্পণ, কারাগারে ৬

সিলেটের আদালতে আওয়ামী লীগের ২২ নেতাকর্মীর আত্মসমর্পণ, কারাগারে ৬

https://newsmirror24.news/

 

নিজস্ব প্রতিবেদক
সিলেটের আদালতে আত্মসমর্পণ করেছেন আওয়ামী লীগের ২২ নেতাকর্মী। শুনানি শেষে তাদের ১৬ জনকে জামিন ও ছয়জনকে কারাগারে পাঠাতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৯ ডিসেম্বর) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১’র বিচারক ধ্রুব জ্যোতি পাল শুনানি শেষে এ নির্দেশ দেন। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

জামিন নামঞ্জুর হওয়া নেতাকর্মীরা হলেন মুফতিরগাঁও গ্রামের আইয়ুব আলীর ছেলে ও উপজেলা যুবলীগ নেতা রাজন আহমদ অপু, জানাইয়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে ও উপজেলা যুবলীগ নেতা আবুল হোসেন, মুফতিরগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, কারিকোনা (দূর্গাপুর) গ্রামের আব্দুল মতিনের ছেলে ও উপজেলা ছাত্রলীগ নেতা ফারাবী ইমন ইসলাম, জানাইয়া (মশুল্লা) গ্রামের ইউনুছ আলীর ছেলে ও উপজেলা ছাত্রলীগ নেতা মাসুদ আহমদ রিপন, জানাইয়া (মশুল্লা) গ্রামের মৃত সমর আলীর ছেলে ও উপজেলা ছাত্রলীগ নেতা কয়েছ আহমদ।

জামিন প্রাপ্তরা হলেন উপজেলার জানাইয়া (মশুল্লা) গ্রামের আব্দুল মালিকের ছেলে ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক রাজন মিয়া, একই গ্রামের সমুজ আলীর ছেলে ও যুবলীগ নেতা নাসির মিয়া, সফিক মিয়ার ছেলে ও ছাত্রলীগ নেতা কামরান আহমদ, আব্দুল হকের ছেলে ও পৌর আওয়ামী লীগের সদস্য ইসলাম আহমদ, সমুজ মিয়ার ছেলে আবুল মিয়া, এলাই ওরফে এলায়ের ছেলে জাকির মিয়া, হাজী রইছ আলীর ছেলে আফিজ আলী, আজফর আলীর ছেলে ও যুবলীগ নেতা জমির আলী, সরুয়ালা গ্রামের আজিজুলের ছেলে নাহিদ আহমদ, শ্রীধরপুর গ্রামের রুকন আলীর ছেলে ও সিলেট ল’কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল বাতিন, একই গ্রামের শাহজাহান সিরাজের ছেলে ও ছাত্রলীগ নেতা রেজা মিয়া, বিশ্বনাথ নতুন বাজারের বাসিন্দা ও যুবলীগ নেতা হেলাল আহমদ, কামালপুর গ্রামের তোরাব আলীর ছেলে ও পৌর আওয়ামী লীগ নেতা রাসেল আলী, বিশ্বনাথ নতুন বাজারের বাসিন্দা ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, খাইয়াখাইর গ্রামের নিরেশ বর্ধনের ছেলে ও ছাত্রলীগ নেতা মিল্টন বর্ধন, দৌলতপুর গ্রামের আলী আকবর মিলনের ছেলে ইমরান আহমদ।

আসামি পক্ষের আইনজীবী ফাহেমা-আল জহুরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিশ্বনাথ উপজেলায় আল-হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়। রোববার মামলার ২২ আসামি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত ১৬ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন। ছয়জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠাতে নির্দেশ দেন বিচারক।

উল্লেখ্য, ৪ আগস্ট শপিং সেন্টারটিতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় আল-হেরা শপিং সিটির চেয়ারম্যান ছাদেকুর রহমান বাদী হয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৮৩ নেতাকর্মীর নাম উল্লেখ করেন মামলা করেন। এ মামলায় অজ্ঞাত অভিযুক্ত করা হয় অন্তত ৬০ জনকে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo