সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট ডিসি অফিসের সামনে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

সিলেট ডিসি অফিসের সামনে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

নিউজ মিরর ডেস্ক 

“জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫” উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন সিলেট এর আয়োজনে সোমবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার উজ জামান। আলোচনা সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিল “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মো: আব্দুল কুদ্দুস বুলবুল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, সিলেট।

এছাড়াও বক্তব্য প্রদান করেন ডা. তাসনোভা প্রধান রুমী, মেডিকেল অফিসার (উজঝ), সিভিল সার্জন অফিস, সিলেট; জনাব অনুপমা দাস, নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, সিলেট;  মোঃ ফারুক হোসেন শিকদার, উপপরিচালক, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স; সুধাংশু চক্রবর্তী, পুলিশ পরিদর্শক, পুলিশ সুপারের কার্যালয়, সিলেট;  শাহ মো: সজীব হোসাইন, সহকারী আবহাওয়াবিদ, আবহাওয়া অফিস; সিলেট,  ইকরামুল কবির, সভাপতি, সিলেট প্রেসক্লাব; অনিক আহমেদ অপু, জেলা সমন্বয়ক, ব্র্যাক;  মো: আতিকুর রহমান, জেলা প্রকল্প ব্যবস্থাপক, ইসলামিক রিলিফ; জনাব আফজাল হোসেন, সিনিয়র যুব সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি; সাইফুল আমীন, প্রতিনিধি, জেলা রোভার স্কাউট, সিলেট; অ্যাডভোকেট মামুন হোসেন, আরবান কমিউনিটি ভলান্টিয়ার, সিলেট এবং সরকারী/বেসরকারী সংস্থার প্রতিনিধিগণ।

উক্ত আলোচনা সভা পরিচালনা করেন জনাব শীর্ষেন্দু পুরকায়স্থ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সিলেট সদর, সিলেট।

আলোচনা সভা শেষে ডিসি অফিসের সামনের মাঠে অগ্নিকান্ড বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo