বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
হাবের যুগ্ন মহাসচিব হওয়ায় আব্দুল কাদিরকে শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের অভিনন্দন

হাবের যুগ্ন মহাসচিব হওয়ায় আব্দুল কাদিরকে শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের অভিনন্দন

সিলেট নগরীর শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য মুহাম্মদ আব্দুল কাদির হজ্জ অ্যাসোসিয়েশন অফ বাংলাদশের (হাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ন মহাসচিব ও সিলেট অঞ্চলের সেক্রেটারি নির্বাচিত হওয়ায় শেখঘাট শুভেচ্ছা যুব সংঘ এর নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার ১০ মার্চ নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন,মুহাম্মদ আব্দুল কাদির সব সময় সততার সাথে দায়িত্ব পালন করেন, তিনি একজন ভালো মনের মানুষ। আমরা তার সাফল্য ও দীর্ঘ জীবন কামনা করছি।

শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্য সাব্বির আহমদ, ফখর উদ্দিন ও আজমল হোসেন এবং বর্তমান কার্যকরি কমিটির সভাপতি পারভেজ আহমদ, সহ-সভাপতি রাব্বি হাসান তারেক ও ফয়েজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তৌকির আহমদ শাওন।

উল্লেখ্য সম্প্রতি ‘হাব’ বাংলাদেশের একমাত্র হজ্জ এসোসিয়েশন ‘হাব’ এর পক্ষ হতে অন্যান্যদের সাথে আব্দুল কাদির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডঃ আ.ফ.ম. খালেদ হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।-সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo