বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
মঙ্গলবার সিলেট মহানগর বিএনপির মতবিনিময় সভা

মঙ্গলবার সিলেট মহানগর বিএনপির মতবিনিময় সভা

https://newsmirror24.news/

আগামীকাল ৩১ ডিসেম্বর মঙ্গলবার সিলেট মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের মতবিনিময় সভায় সিলেট মহানগর বিএনপির ৪২টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং যে সকল ওয়ার্ডে আহবায়ক কমিটি রয়েছে আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়াও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টাবৃন্দ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিলেটের দায়িত্বপ্রাপ্ত নেতবৃন্দ উপস্থিত থাকবেন। সভায় সবাইকে যথাসময়ের মধ্যে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। – বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo