বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
র‌্যাব-৯ এর পৃথক অভিযান : বিপুল মাদকসহ আটক ৩

র‌্যাব-৯ এর পৃথক অভিযান : বিপুল মাদকসহ আটক ৩

নিউজ মিরর ডেস্ক
পৃথক অভিযানে গাঁজা-ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদকসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৯। রোববার ও সোমবার পৃথক অভিযানে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের আটক করা হয়। এর সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল।

র‌্যাব সূত্র জানিয়েছে, রোববার দিবাগত রাত পৌণে ১টার দিকে হবিগঞ্জের মাধবপুরের রতনপুর এলাকায় ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার রতনপুর গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে ইকবাল হোসেন (৩০) ও মো: ইয়াকুব আলীর ছেলে মো: ইসমাইল মিয়া (৩২)। এসময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করা করেছে।

এদিকে অপর এক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করা হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল বাজার এলাকা থেকে এসব মাদক জব্দ করে র‌্যাব। আটক ব্যক্তির নাম মো. রমজান মিয়া প্রকাশ ইয়াছিন (৩০)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আমোদাবাদ গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিহুর রহমান সোহেল জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo