বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
কুশিঘাটে অবৈধ সিগারেটসহ ৩ চোরাকারবারি আটক

কুশিঘাটে অবৈধ সিগারেটসহ ৩ চোরাকারবারি আটক

নিউজ মিরর ডেস্ক
নগরীর কুশিঘাট থেকে বিপুল পরিমাণ অবৈধ বিদেশী সিগারেটসহ ৩ জন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাইপণ্য বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে শাহপরান থানাধীন কুশিঘাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিলেটের জৈন্তাপুর থানার বেলুপাড়া গ্রামের ছয়ফুল্লাহ রহমানের ছেলে রেজাউল করিম (২৫), শাহপরান থানার আটগাও পুরানবাড়ীর মৃত মানিক মিয়ার ছেলে রুমেল (৩২) ও জৈন্তাপুর থানার বেলুপাড়া গ্রামের রফিক আহমদের ছেলে এবায়দুর রহমান (৩০)।

এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, জব্দ সিগারেটের বাজার মূল্য অনুমান ৫ লাখ টাকা। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo