সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
হাসিনা পরিবারের প্লট-ফ্ল্যাটসহ ১২৪ অ্যাকাউন্ট জব্দের আদেশ

হাসিনা পরিবারের প্লট-ফ্ল্যাটসহ ১২৪ অ্যাকাউন্ট জব্দের আদেশ

নিউজ মিরর ডেস্ক

ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ এবং তার ছোট বোন রেহানা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে থাকা ৭টি প্লট-ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ১২৪ অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন বিচারক।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম এসব প্লট-ফ্ল্যাটসহ ১২৪ অ্যাকাউন্ট অবরুদ্ধে চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

জব্দকৃত সম্পত্তির মধ্য- রাজধানীর ধানমন্ডির সুধাসদন, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর গুলশানের ফ্ল্যাট, শেখ রেহনা সেগুনবাগিচায় একটি ফ্ল্যাট ও গাজীপুরের দুটি জমি এবং রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে নিকেতন দুটি প্লট।

আদালত সূত্রে জানা গেছে, এদিন দুদক উপ-পরিচালক মনিরুল ইসলাম সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে পৃথক আবেদন করেন। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য উপাত্তে অভিযোগ সংশ্লিষ্ট শেখ হাসিনা ও তার পরিবারের নামে পাওয়া এসব স্থাবর অস্থাবর সম্পত্তি যেকোনো সময় হস্তান্তর ও রূপান্তরসহ বেহাত হওয়ার সম্ভবনা রয়েছে। এ অবস্থায় তাদের এসব স্থাবর সম্পত্তি অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।

এছাড়া অভিযোগ-সংশ্লিষ্টরা অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক বলে আবেদন করে দুদক।

এদিকে গত সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে। এছাড়া মালয়েশিয়ার একটি অ্যাকাউন্টে রাশিয়ান ‘স্লাশ ফান্ড’ এর অস্তিত্বও পাওয়া গেছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo