সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বিএনপির বহিষ্কারাদেশ মানছেন না শাহপরান!

বিএনপির বহিষ্কারাদেশ মানছেন না শাহপরান!

বিশেষ প্রতিবেদক
সিলেট জেলা বিএনপির যগ্ম সম্পাদক ছিলেন রফিকুল ইসলাম শাহপরান। ৫ আগস্টের পর ব্যাপক অনিয়মের অভিযোগে তিনি বহিষ্কার হন দল থেকে। কিন্তু দলের বহিষ্কারাদেশ তিনি কোনোভাবেই মানছেন না। বহিষ্কারের ৬ মাস পেড়িয়ে গেলেও এখনো তিনি দলের পদ পদবী ব্যবহার করেন। শাহপরানের নিজস্ব ফেইসবুক আইডি রয়েছে। ওই আইডি ১২ মার্চ পর্যবেক্ষণ করা হয়। ওই আইডিতে দেখা গেছে পরিচয় স্থানে লেখা রয়েছে ‘যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা বিএনপি। সাবেক সদস্য, সিলেট জেলা পরিষদ।’

গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকা থেকে পাথর ও বালু অবৈধভাবে উত্তোলনের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গত অক্টোবর মাসে জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম শাপরানের পদ স্থগিত করেছে দল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার পদ স্থগিত করা হয়।

বিষয়টি স্থানীয় নেতাকর্মীরা দেখার পর তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিএনপির ত্যাগী নেতাকর্মীরা বলেছেন রফিকুল ইসলাম শাহপরাণ একজন সুবিধাভোগি। দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে নানান অপকর্ম করেছে। অবৈধ ব্যবসা করে আয় করেছেন কাড়ি কাড়ি টাকা। পুলিশ আর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা আর নির্যাতনের ভয়ে বিএনপির নেতাকর্মীরা ঘরছাড়া ছিলেন, তখন শাহপরান দাপিয়ে বেড়াচ্ছেন সিলেটসহ জাফলং এলাকা।

সিলেট জেলা বিএনপির কমিটি গঠনের সময় সক্রিয় হয়ে উঠেন শাহপরান। একটি আই ফোনের বিনিময়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন। এটা অবৈধ রাজত্বে বসবাসের কৌশল।

স্থানীয় নেতাকর্মীরা জানান, ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর ভিন্ন রূপ ধারণ করেন শাহপরান। ওইদিনই জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে ২০০ কোটি টাকার পাথর লুট হয়।

বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে তদন্ত করে বিএনপি। তদন্তে স্পষ্ট প্রমাণ পাওয়ায় শাহপরাণের পদ স্থগিত করা হয় গত ১৩ অক্টোবর। পদ স্থগিত করার পরও থেমে নেই শাহপরান। এখনো পর্যন্ত দলের পদ ব্যবহার করে নানান অপকর্ম করে যাচ্ছে শাহপরান। সর্বত্র নিজকে সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাক হিসেবে পরিচয় দিয়ে অপকর্ম জায়েজ করছেন।

দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর। তিনি বলেন রফিকুল ইসলাম শাহপরাণের পদ স্থগিত করা হয়েছে। এখন ওই পদ তিনি ব্যবহার করতে পারেন না।

আগে প্রকাশিত প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন।

এবার স্থায়ী বহিষ্কারের পথে সীমান্ত গডফাদার শাহপরাণ
পুলিশের নজরদারীতে বিএনপির বহিষ্কৃত নেতা শাহপরান

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo