শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
৫ দফা দাবিতে উইমেন্স মেডিকেল কলেজ শিক্ষার্থী ও ইন্টার্ণ চিকিৎসকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

৫ দফা দাবিতে উইমেন্স মেডিকেল কলেজ শিক্ষার্থী ও ইন্টার্ণ চিকিৎসকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক হটকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ণ চিকিৎসকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মার্চ) সকাল কলেজ ক্যাম্পাসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে মিলিত হয়।
এসময় আন্দোলনকারীরা জোরালো স্লোগান দেয়, “নো এমবিবিএস, নো বিডিএ, নো ডক্টর”। তাদের দাবি, স্বাস্থ্য খাতে দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং ম্যাটস ও ডিএমএফ শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত করে এমন যে কোনো সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, আমরা দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতির পক্ষে, কিন্তু এমন সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ নষ্ট করবে। এটি অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত। আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা কোম্পানি হলিসিলেট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার, অধ্যক্ষ অধ্যাপক শাহানা ফেরদৌস চৌধুরী, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী, অধ্যাপক ডা: মাসুকুর রহমান, শিশু বিভাগের রেজিষ্টার্ড ডা. নিজাম আহমদ চৌধুরী,সহযোগী অধ্যাপক ডা: রাহাত আমীন, ডা. শাহাব উদ্দিন, ডা. ফারহানা জয়া চৌধুরী, ডা. অচিরা ভট্টাচার্য্য, ডা. তাহফিনা তারিন, ডা. ইশফাক সজিব, ডা. রানা. ডা. নজরুল বখত চৌধুরী, ডা. তাহজীব. ডা. আমান উল্লাহ, ডা. শাহীন, ডা. তাবাসসুম অর্ণা, ডা. আফসানা বেগম ইতি, ডা. দেবী চক্রবর্তী, ডা. তাবিয়া তাফাননুম প্রাপ্তি, ডা. সানজিদা বেগম, ডা. সানজিদা মজুমদার। এছাড়াও অন্যান্য ইন্টার্ণি চিকিৎসক ও শিকক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo