শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন
এইএসিএফ সিলেটের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এইএসিএফ সিলেটের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আত্মশুদ্ধি ও নৈতিকতার শিক্ষা গ্রহণের উত্তম সময় হলো রমজান মাস। এই মাস মানুষকে ধৈর্য, সহমর্মিতা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়, যা পেশাগত জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার পেশা শুধুমাত্র প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং সমাজের জন্য কল্যাণকর অবদান রাখার একটি মাধ্যম। প্রকৌশলীরা যদি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাহলে দেশের অবকাঠামো ও উন্নয়ন আরও গতিশীল হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেক্চারাল কন্সালটেন্সি ফার্ম (এইএসিএফ) সিলেটের উদ্যোগে সিলেট নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো: শাহাব উদ্দীন শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপনের পরিচালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের চিপ ইঞ্জিনিয়ার নুর আজিজুর রহমান, সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মহি উদ্দিন আহমেদ, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, আইডিইবি’র সাবেক সভাপতি মাহমুদুর রশীদ মশরুর, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ, নগর পরিকল্পনাবিদ তানবির আহমদ।

বক্তব্য রাখেন এইএসিফ এর সহ-সভাপতি প্রকৌশলী আবু তাহের, প্রকৌশলী সিরাজুল ইসলাম, প্রকৌশলী সদানন্দ ভটাচার্য, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মাইনুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী  জুবেল আহমদ চৌধুরী,  কোষাধ্যক্ষ প্রকৌশলী  সিবু প্রসাদ দাস।

এসময় উপস্থিত ছিলেন প্রকৌশলী শফিকুল ইসলাম টিটু, প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকৌশলী সদরুল ইসলাম, প্রকৌশলী কৃপেশ দেবনাথ, প্রকৌশলী আব্দুর শহীদ, প্রকৌশলী এহসানুল করিম চৌধুর রিমন, প্রকৌশলী শাহাজান কবির ডালিম, প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দীন, প্রকৌশলী তুফায়েল আহমেদ সোহাগ, স্পন্সর প্রতিষ্টান লাফার্জ সিমেন্টের ডেপুটি ম্যানেজার মাসুদ রানা প্রমুখ। দোয়া পরিচালনা করেন প্রকৌশলী আব্দুল মুহিত। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুর রাফি খোবায়েব। কোরআনে হাফিজ হওয়ায় সংগঠনের পক্ষ থেকে হাফিজ আব্দুর রাফি খোবায়েবকে সংবর্ধনা প্রদান করা হয়। ইফতার মাহফিল স্পন্সর করেন লাফার্জ সিমেন্ট।-সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo