মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ হলো মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত: ডা. অচিনপুরী

রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ হলো মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত: ডা. অচিনপুরী

জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী বলেছেন, পবিত্র রমজান মাসে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ হলো মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ক্লিন সিটি সামাজিক সংগঠন আন্তরিকতার সঙ্গে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিরতণ করে মহতি কাজ করে যাচ্ছে। যা অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি বলেন, ক্লিন সিটি সামাজিক সংগঠন শুধু রমজানেই নয়, বরং সারা বছরই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। ক্লিন সিটি অর্থই হচ্ছে পরিস্কার পরিচ্ছন্ন রাখা। একদল তরুণ-তরুণীর সিলেট শহরকে সুন্দর করতে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। তিনি এ ধরনের কার্যক্রমে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার অনুরোধ রাখা হয় সুবিধাবঞ্চিতদের জন্য।
তিনি শুক্রবার (১৪ মার্চ) পবিত্র রমজান মাসে ক্লিন সিটির ২য় ধাপে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে ৪ টেখায় ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লিন সিটি সামাজিক সংগঠনের সভাপতি নাজিব আহমদ অপুর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল লতিফের পরিচালনায় ৪ টেখায় ইফতার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এখন টেলিভিশন সিলেটের ব্যুরো ইনচার্জ গোলজার আহমদ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের অর্থ সম্পাদক সুয়েব নেওয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তাহের, লজিস্টিক সম্পাদক তারেক রহমান, সদস্য জোবায়ের, নাসির, ফাহিম, শিহাব, বাবুল, রুবেল, রবিউল, আলি, ইব্রাহিম, শিপন, সুজন, মারুফ, রাজিব, নাশিদ, সাদিয়া বেগম, মুমু, মিতু, সুরাইয়া, রুহি, শাহীন, সাব্বির, রুবিনা, জান্নাত প্রমুখ। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo