শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটে এসএসসি-২০০৪ ও এইচএসসি-২০০৬ এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটে এসএসসি-২০০৪ ও এইচএসসি-২০০৬ এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটে এস.এস.সি-২০০৪ ও এইচ.এস.সি-২০০৬ ব্যাচের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সিজন-৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪মার্চ) সিলেটের লামাবাজার রয়েল সেফ চাইনিজ রেস্টুরেন্টে গ্রিন ডিসঅ্যাবল্ড ফাউন্ডেশনের এতিম ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিলেট এস.এস.সি-২০০৪ ও এইচ.এস.সি-২০০৬ ব্যাচের প্রায় শতাধিক বন্ধুরা এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে প্রাণের টানে এসেছেন শুধু এই ইফতার মাহফিলে অংশ নিতে, সবার সাথে দেখা করার জন্য। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সিলেট এসএসসি-২০০৪ ও এইচএসসি-২০০৬ এর এডমিন প্যানেল জানান, আমরা প্রতিবছর পবিত্র মাহে রমজানে এতিম শিশুদের সাথে নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। এটি শুধু ইফতার মাহফিল নয়, বরং আমাদের বন্ধুদের একত্রিত হওয়ার এক অসাধারণ সুযোগ। আমরা চাই, বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হোক এবং আগামীতে আরও বড় পরিসরে এ আয়োজন করতে পারি। এই বন্ধুত্বের বন্ধন আগামী দিনেও অটুট থাকবে এবং সমাজের জন্য কল্যাণকর উদ্যোগ গ্রহণে আমরা একসঙ্গে কাজ করে যাবো। যারা এবারের আয়োজনে উপস্থিত ছিলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo