সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বিশ্বনাথে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের সাথে পিএফজি‘র মতবিনিময়

বিশ্বনাথে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের সাথে পিএফজি‘র মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি 

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই শ্লোগানে ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (বিশ্বনাথ পিএফজি) এর উদ্যোগে স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।

শুক্রবার (১৪ মার্চ ২০২৫) ১৩ রমজান বিকাল ৫ ঘটিকায় পৌর শহরের স্পাইসি ভিলেজ সেন্টারে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পিএফজির অ্যাম্ভাসেডর ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মোনায়েম খান এর সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর সাংবাদিক বদরুল ইসলাম মহসিন ও ইয়থ কো-অর্ডিনেটর আব্দুল কাইয়ুম এর যৌত পরিচালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, জৈন্তা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ শাহেদ আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি কামাল মুন্না, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য নবীন সোহেল, বিশ্বনাথ প্রেসক্লাবরে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ছালেহ আহমদ সাকি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, পিএফজির অ্যাম্ভাসেডর তজম্মুল আলী রাজু, সদস্য হাজি সিতাব আলী, ‘সম্প্রীতির অভিযাত্রা বিষয়ক বক্তব্য রাখেন ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

এসময় উপস্থিত আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের প্রভাষক আমিনুল ইসলাম, বিশ্বনাথ পিএফজির অ্যাম্ভাসেডর সিনিয়র প্রভাষক নাসরিন জাহান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, সাবেক সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না, সমুজ আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সদস্য রাজা মিয়া, কামরুল হাসান, আব্দুল্লাহ, জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক কিনু মিয়া, যুবদল নেতা গৌছ উদ্দিন, বিশ্বনাথ পিএফজির সদস্য তরিকুল ইসলাম, কাওছার খান, হোসাইন আহমদ শাহীন, রিপন মিয়া, আশিকুর রহমান রানা প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo