শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন
মৌলিক সংস্কারের ভিত্তি অন্তর্বর্তী সরকারের সময়েই করতে হবে: নাহিদ

মৌলিক সংস্কারের ভিত্তি অন্তর্বর্তী সরকারের সময়েই করতে হবে: নাহিদ

নিউজ মিরর ডেস্ক

মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে একটি ঐক্যমত্য পোষণ করতে হবে জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার দুপুর রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গোল টেবিল বৈঠক শেষে তিনি একথা বলেন। জাতিসংঘ মহাসচিবের আন্তোনিও গুতেরেসের সঙ্গে এই গোলটেবিল বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলন, জনগণের কাছে আমাদের সংস্কারের যে কমিটমেন্ট, সংস্কারের যে ধারাবাহিকতা সেটা বাস্তবায়নের জন্য জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের কথা বলেছি।

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের গণতন্ত্র যে একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে সেটাই আলোকপাত করা হয়েছে। সংস্কার কমিশনের প্রধানরা তাদের স্ব স্ব সংস্কার রিপোর্টের সারসংক্ষেপ তুলে ধরেছিলেন। রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের দলীয় অবস্থান সংস্কার বিষয়ে তুলে ধরেছেন। জাতীয় নাগরিক পার্টির পক্ষে আমাদের সংস্কার বিষয়ে যে অবস্থান, আমরা মনে করি, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে সরকার গঠিত হয়েছে, বিচার ও সংস্কার অন্যতম কমিটমেন্ট জনগণের কাছে।

সংবিধান সংস্কার নিয়ে এনসিপির অবস্থান তুলে ধরেছেন জানতে চাইলে তিনি বলেন, সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যে অবস্থান যে, গণপরিষদের মাধ্যমেই সংস্কার করতে হবে, অন্যথায় সংসদের সংবিধান সংস্কার টেকসই হবে না, বাংলাদেশের ইতিহাস থেকেও এটাই দেখতে পাই। আমরা আমাদের এই দলীয় অবস্থান সংক্ষেপে বলেছি। জাতিসংঘ মহাসচিব ও তার জায়গা থেকে বলেছেন, তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ও সরকার তারা যেনো নিজেরাই সমঝোতায় আসে। একটা ঐক্যমতে আসে। গণতন্ত্রের ট্রু এসেন্স সেটাকে মাথায় রেখেই যেন আমরা একসাথে কাজ করি, একটি ঐক্যমতে আসতে পারি সেটাই তিনি তার জায়গা থেকে বলেছেন।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা মনে করি এবং বলেছি, নির্বাচনকে আমরা একটি সংস্কারের প্রক্রিয়া হিসেবে দেখি, সংস্কারের ধারাবাহিকতা হিসেবে দেখি। কোনোরকম সংস্কার ছাড়া নির্বাচন কোন কাজে দিবে না। অন্য সকল রাজনৈতিক দলও এই কথার সঙ্গে একমত পোষণ করে। এখানে মতপার্থক্য হচ্ছে কোন সংস্কার টা কখন হবে, নির্বাচনের আগে কতটুকু হবে, নির্বাচনের পরে কতটুকু হবে। আমরা মনে করি জুলাই সনদ বাস্তবায়ন হলে, মতপার্থক্যগুলা কেটে যাবে। আমরা ঐক্যমতে আসতে পারবো।

সংবিধান সংস্কারের বিষয়ে কোন আলোচনা করেছেন কি না জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, এখানে বিস্তারিত আলাপের সুযোগ ছিলো না। আমরা সংস্কার বিষয়ে ওভারঅল আলোচনা করেছি। সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যে বক্তব্য সেটা বলেছি যে, আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান বলি, সংবিধান সংস্কারই বলি, সংবিধানের মৌলিক কোন পরিবর্তন টেকসই হবে না। সেই জায়গা থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি। সামনের যে জাতীয় নির্বাচন সেটা একই সঙ্গে আইনপরিষদ ও গণপরিষদ নির্বাচন হউক। পাশাপাশি আমরা বিচারের বিষয়টা বলেছি।

বিচারের বিষয়ে জাতিসংঘের কোন সহযোগিতা চেয়েছেন কী না জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদের কাছে বিচার ও সংস্কার বিষয়ে সার্বিক সহযোগিতা চেয়েছি। ধন্যবাদ জানিয়েছি। জাতিসংঘের মহাসচিব বলেছেন, আমরা যেন নিজেরা ঐক্যমতে আসতে পারি। আমরা যদি নিজেরা ঐক্যমতে আসতে পারি তারা তাদের জায়গা থেকে সহযোগিতা করবেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo