মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
‘অরফান ইন অ্যাকশন’ এর উদ্যোগে ২২৫ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

‘অরফান ইন অ্যাকশন’ এর উদ্যোগে ২২৫ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

মানবতার সেবায় নিবেদিত সামাজিক সংগঠন ‘অরফান ইন অ্যাকশন’ এর উদ্যোগে শুক্রবার সিলেট মহানগরের ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদ এলাকায় ২২৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আনোয়ার হোসেন চৌধুরী, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির অন্যতম সদস্য লল্লিক আহমদ চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান মাহবুব, মহানগর বিএনপির অন্যতম সদস্য নুরুল হক রাজু, জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন সাজ্জাদ, পরিচালক, হলি সিটি কলেজিয়েট স্কুল, মোহাম্মদ আনহার মিয়া, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদাত হোসেন সুমন, সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক তেরাবালি লিটন, মহানগর যুবদলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. রনি আহমেদ এবং মহানগর যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লায়েক আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সম্পাদক, ছাত্রদল মদন মোহন কলেজ, সিলেট, জিসিসি সিলেট মহানগর শাখার সাবেক আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোয়েব মুন্না।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “রমজান হলো ত্যাগ ও সংযমের মাস। এই মাসে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ‘অরফান ইন অ্যাকশন’ -এর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ ও অতিথিরা ‘অরফান ইন অ্যাকশন’ এর এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য তারা এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাবেন।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo