সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বিয়ানীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদ গঠন

বিয়ানীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদ গঠন

বিয়ানীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) এর পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। গত ০৭ জানুয়ারী মঙ্গলবার বিয়ানীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)-এর ২০২৫-২০২৭ সেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী নির্বাচনে একটি প্যানেল থাকায় নির্বাচন কমিশন নিম্নলিখিত ১১জন পরিচালককে বিয়ানীবাজার চেম্বারের অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি  (বিসিসিআই)-এর (২০২৫-২৭) মেয়াদের জন্য নির্বাচিত ঘোষণা করেন।

বিজয়ী পরিচালকবৃন্দদের মধ্য থেকে গত ১৩ মার্চ বৃহস্পতিবার অফিস বিয়ারার নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত  হয়েছেন সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস, ১ম সহ-সভাপতি এনাম উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ মাহদি সালেহীন, কোষাধ্যক্ষ এমরান হোসেন, পরিচালক মোঃ আমিনুর রশীদ, হাসান শাহরিয়ার, ফখরউছ সালেহীন নাহিয়ান, জুবায়ের আহমেদ, মোঃ ফয়জুল ইসলাম, মাহিন আহমদ সালেহিন ও ফখরুল জান্নাত।

নির্বাচন কমিশনার এডভোকেট রেজওয়ান আহমদ চৌধুরী বিয়ানীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)-এর ২০২৫-২০২৭ মেয়াদের ১১ জনের  পরিচালনা পরিষদের পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাচনী বোর্ডের সদস্য  জাহাঙ্গীর আলম ও মোঃ তাজ উদ্দীন, আপীল বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইফতেখার আলম শোয়েব ,সদস্য মোঃ সফরুল ইসলাম খাঁন ও মোঃ আব্দুস শুকুর।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo